প্রকাশিত: ১৬/০১/২০২০ ৯:৩১ এএম

ইমরান হোসাইন, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের পাহাড়ি অঞ্চল মধুখালীতে একটি অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈকা সাহাদাত। এসময় তিনি বালু ভর্তি একটি ট্রাক জব্দ ও বালু তোলার যন্ত্র ধ্বংস করা হয়েছে। কয়েকটি পাইপ কেটে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, টৈটং ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে অবৈধভাবে বালু তোলার হিড়িক পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা সাহাদাত বিষয়টি অবগত হয়ে গতকাল বুধবার বনবিভাগের কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় বালু ভর্তি একটি ট্রাক, কিছু পাইপ ও বালু তোলার স্যালো মেশিন জব্দ করা হয়। পরে স্যালো মেশিন অকেজো ও পাইপ কেটে দেওয়া হয়। ট্রাকটি উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়েছে।

ইউএনও সাঈকা সাহাদাত বলেন, পাহাড়ি এলাকা মধুখালীতে পাহাড় কেটে বিশাল এলাকায় বালুর স্তুপ করা হয়েছে। প্রকৃতি ধ্বংস করে দেওয়া হচ্ছে। খবর পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়েছে। ইউএনও বলেন, কাউকেই পরিবেশ ধ্বংস করে কিছু করতে দেওয়া হবে না। পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার অভিযোগ পেলেই অভিযান পরিচলনা করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer