প্রকাশিত: ০১/০৪/২০১৭ ৮:৪৪ এএম

পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বুংমা রাখাইন (৪০) ও তার বোন গংজাত্ত রাখাইন (৪৫) নামের দুই নারী সর্বস্ব খুইয়েছেন। বুংমা রাখাইন পেকুয়া উপজেলা বৌদ্ধ ধর্মালম্বী সম্প্রদায়ের সভাপতি বারবাকিয়া ইউনিয়নের রাখাইন পাড়া এলাকার অংথেচিং রাখাইনের স্ত্রী ও গংজাত্ত রাখাইন বুড্ড্স্টি ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মংখাইরা রাখাইনের স্ত্রী।

বৃহস্পতিবার (৩১মার্চ) সকালে সদর ইউনিয়নের ছড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বুংমা রাখাইন বাদি হয়ে ২জনকে অজ্ঞাতনামা আসামী করে পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

লিখিত এজাহারে বুংমা উল্লেখ করেন, গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তারা দু’বোন নিজ বাড়ি থেকে একটি বিবাহ অনুষ্টানে যোগ দেয়ার জন্য চকরিয়ার হারবাং এলাকায় যাচ্ছিলেন। তারা বারবাকিয়ার পাহাড়িয়াখালী স্টেশন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। চড়াপাড়া স্টেশনে পৌছার পর ওই গাড়িতে অবস্থান করা অপর এক ব্যক্তি নেশা জাতীয় ষ্প্রে দিয়ে অজ্ঞান করে প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে একজনকে পেকুয়া বাজারে আরেকজনকে পেকুয়া হাসপাতাল রোড় সংলগ্ন এলাকায় রেখে চলে যায়। পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় দুজনকে পেকুয়া নুর মেডিকেল সেন্টারে ভর্তি করান। তার মধ্যে গংজাত্ত এখনো চিকিৎসাধীন রয়েছে।

অংথেচিং রাখাইন এ ঘটনায় প্রশাসনের কাছে দাবী জানিয়ে বলেন, পেকুয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে আমার পরিবারের দু’নারী স্বর্বস্ব লুঠ হওয়ায় খুবই আতংকে আছি। এ ঘটনায় সিএনজি ড্রাইভার ও তার সহযোগি জড়িত।

এজাহারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer