প্রকাশিত: ০৩/০১/২০১৭ ৯:২২ পিএম

কক্সবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মঙ্গলবার সকালে ড. এ কে এম ইকবাল হোসেন যোগদান করেছেন।
বাহ্মণবাড়িয়ার কসবার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহনকারী ড. এ কে এম ইকবাল জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতির উপর অর্নাস ও মার্স্টাস,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এম বি এ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সংস্কার এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা মেট্্েরাপলিটন পুলিশ, র‌্যাব, সিআইডি, এস বি,ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ও ঠাকুরগাঁও এর পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছেন।
২০ তম বিসিএস এর ক্যাডার হিসেবে পুলিশে যোগদানের পর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আইভরি কোষ্টে অনেক দিন দায়িত্ব পালন করেন। ২ ছেলে আর ১ মেয়ের জনক ড. এ কে এম ইকবাল পুলিশিং এর মাধ্যমে মানব সেবার পাশপাশি সমান তালে লেখা লেখি চালিয়ে যাচ্ছেন। তার ১০ টি প্রকাশনা জাতীয় ও আর্ন্তজাতিক জার্নলে প্রকাশিত হয়েছে। নবাগত পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল কক্সবাজারে দায়িত্ব পালনকালে জেলা বাসীর সহযোগীতা কামনা করেছেন।সিবিএন:

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...