প্রকাশিত: ০১/০৮/২০১৮ ১:১৪ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৪ পিএম

কালের কন্ঠ;;
‘স্কুলের উদ্দেশ্যে রাস্তায় বের হলে বাস ড্রাইভাররা আমাদের চাপা দিয়ে মারে। এর বিচার চাইতে গেলে আমাদের পিটিয়ে মারে পুলিশ।

তারপরেও আমরা রাস্তায় নামব। আমরা এর বিচার চাই। ‘
রাজধানীর ইসিবি চত্ত্বর এলাকায় কয়েকজন স্কুল শিক্ষার্থীর সঙ্গে কথা হচ্ছিল। তাদেরই একজন খুব গুছিয়ে বলছিল ওপরের কথাগুলো। ছবি তুলতে চাইলে ওরা নিষেধ করে। বলে, মঙ্গলবার শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় অভিভাবকেরা সন্তানদের রাস্তায় পাঠাতে ভয় পাচ্ছেন।

গতকাল মঙ্গলবার এই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ওপর হামলে পড়েছিল পুলিশ। পিটিয়ে রক্তাক্ত করেছে বেশ কয়েকজন ছেলে-মেয়েকে। কলার চেপে ধরে টানতে টানতে নিয়ে গেছে।

ওরা সন্ত্রাসী নয়; চাঁদাবাজ নয়; জঙ্গি নয়; কোনো রাজনৈতিক সমাবেশ করছে না- তারপরেও সেই পরিচিত পুলিশী আচরণ! ওইটুকু বাচ্চাদেরকে লাঠি দিয়ে গায়ের জোরে পেটানোর ঘটনায় দেশজুড়ে ক্ষোভের উদগীরণ হচ্ছে। ছেলেমেয়েগুলো দমে যায়নি; ভয় পায়নি আবারও রাস্তায় নামছে।
একাদশ শ্রেণিতে পড়া লিকলিকে চেহারার একটি কিশোরী বলছিল, ‘গতকাল লাঠির বাড়ি খেয়েছি। আজও মারুক; কিন্তু আমরা বিচার চাই। ‘ অবাক হয়ে তাকিয়েছিলামে মেয়েটির দিকে। এত ছোট ওরা, তবুও কত সাহস! ওই ছোট কাঁধে কত বড় ভার নিয়েছে তারা! দেশের সড়ককে নিরাপদ করার ভার। বন্ধু হত্যার বিচার দাবির ভার!

এই দস্যি কিশোরদের নিয়েই আমরা স্বপ্নে দেখতে পারি। আজ ওরা বন্ধু হত্যার দাবিতে দলে দলে পথে নেমেছে, আগামীকাল পথে নামবে নারী নির্যাতনের বিরুদ্ধে; ধর্ষণের বিরুদ্ধে; ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে। ওদের ছোট্ট বুকে লুকিয়ে থাকা হিমালয়সম দুঃসাহস এই নষ্ট হয়ে যাওয়া দেশকে আবারও সুন্দর করে তুলবে।

রাস্তায় পায়ে হেঁটে অফিস কিংবা গন্তব্যে চলা শত শত মানুষ ওদের দিকে তাকিয়ে আছে। কারও মুখে বিরক্তি নেই; সবাই চায় সন্তানরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer