প্রকাশিত: ৩১/০৭/২০১৮ ৭:৩৯ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৮ পিএম

চট্টগ্রাম: নগরের বাকলিয়া হাফেজনগর এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে প্রায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসময় পু্লিশ কর্মকতার ইয়াবা পাহারাদার নাজিম উদ্দিন মিল্লাত (৩০) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৩০ জু্লাই) দিবাগত রাত ১২ টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের কর্মকতারা।

ইয়াবা ছাড়াও বেশ কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সূত্র।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সীর বাড়ির একটি ভাড়া বাসা থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাকলিয়া থানার উপ-পরিদর্শক খন্দকার সাইফুদ্দিন বাসায় বিক্রির উদ্দেশে ইয়াবাগুলো মজুদ করেছিলেন। বাসাটি তিনি ভাড়া নিয়েছিলেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কর্মকর্তার বাসাটিতে অভিযান চালানো হয়। তার পরিবারের সদস্যরা এই বাসায় থাকেন না। ইয়াবা ব্যবসার জন্য সাইফুদ্দিন বাসাটি ভাড়া নিয়েছেন বলে জানতে পেরেছি। অভিযানের সময় সাইফুদ্দিন বাসাটিতে ছিলেন

তিনি বলেন, নাজিম উদ্দিন মিল্লাত নামে একজনকে আটক করা হয়েছে। তার দেখানো মতে আমরা আরও একটি বদ্ধ বাসার সন্ধান পেয়েছি। সেখানে অভিযান চলছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...