প্রকাশিত: ১২/০৩/২০১৭ ১০:২৭ এএম

সাতক্ষিরা প্রতিনিধি::

সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, তাঁরা ডাকাত। আজ রবিবার রাত সোয়া তিনটার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, বিদ্যুৎ কুমার (৪৬)। তাঁর বাড়ি তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে। আরেকজনের নাম তালহা শেখ (২৬)। তাঁর বাড়ি একই উপজেলার সুজনশাহ গ্রামে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমানের ভাষ্য মতে, নিয়মিত টহলের অংশ হিসেবে উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন ও এসআই নাজমুল হক জানতে পারেন ওই এলাকার লক্ষণ দাসের আমবাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাতদল পালিয়ে যায়।

এ সময় তাঁরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজন দুজনকে শনাক্ত করে।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, চারটি ককটেল, দুটি গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...