ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০২/২০২৫ ৭:১৭ এএম , আপডেট: ০৩/০২/২০২৫ ১০:৫৪ এএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কৃতদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন করা প্রসঙ্গে বরেণ্য লেখক ও প্রাবন্ধিক সলিমুল্লাহ খান বলেছেন– ‘লোকজন বলছে, আপনি পুরস্কার নিলেন কেন?’ আরে.. পুরস্কার নেওয়ার পরেই তো বেইজ্জতটা করছে। বাংলা একাডেমি যদি সম্মান প্রদর্শন করতে না জানে, তাহলে আমাদের কী করা উচিত?

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এরপর পুরস্কৃতদের পেছনে দাঁড় করিয়ে সারা হয় পুরস্কারের ফটোসেশন পর্ব, যা নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে সলিমুল্লাহ খান বলেন, বাংলা একাডেমির পুরস্কার প্রদানের অনুষ্ঠান নিয়ে অনেকে ট্রল করছে। আমাকে জিজ্ঞেস করছে, ছাত্রদের সামনে বসিয়ে আপনারা পেছনে দাঁড়িয়ে ছিলেন কেন? আমি বলেছি, তারা ক্ষমতার প্রতীক হিসেবে বসেছে। বাংলা একাডেমি যদি মানুষকে সম্মান প্রদর্শন করতে না জানে, আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব নাকি?

বাংলা একাডেমি ও আয়োজকদের সমালোচনা করে এই প্রাবন্ধিক লেখক বলেন, এখানেও দাসত্বের অবসান করতে হবে। দাসত্বের অবসান করতে হলে সবাইকে এক করতে হবে।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...
Single Page Footer