প্রকাশিত: ০৮/০২/২০১৭ ৮:৩০ এএম

রংপুর প্রতিনিধি:পায়ে হেঁটে বাংলাদেশের ৬৪ জেলা সফলভাবে ভ্রমণ শেষ করেছেন তরুণ শিক্ষার্থী রোভার স্কাউট নাসিম তালুকদার। নাসিমের এই কাজের স্লোগান ছিল- ‘আজকের শিশু আগামী দিনের ভবিষৎ’, ‘আর নয় শিশু শ্রম, এবার চাই শিক্ষা’ ও ‘মাদককে না বলি, ইভটিজিং বন্ধ করি’।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানের জিরো পয়েন্টে এসে যাত্রা শেষ করেন নাসিম।

নাসিম বলেন, তিনি প্রতিদিন গড়ে ৩৫-৪০ কিলোমিটার রাস্তা হেঁটেছেন। পায়ে হেঁটে দেশভ্রমণ করতে সময় লেগেছে ১০৮ দিন। নির্ধারিত সময়ের ২২ দিন আগেই ভ্রমণ শেষ করতে পেরেছেন। তার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে বড় সফলতা এটি।

‘চলার পথে মানুষের কাছে যে সহযোগিতা আমি আশা করেছিলাম, তার চেয়ে অনেক বেশি সহযোগিতা পেয়েছি। এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।’

নাসিম তালুকদার জানান, ২০০৬ সালের আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাব অনুযায়ী দেশে প্রায় ৭৪ লাখ শিশু শ্রমবাজারের বিভিন্ন কর্মস্থলে নিয়োজিত। এদের মধ্যে ১৩ লাখ শিশু অধিক ঝুঁকিপূর্ণ কাজে রয়েছে বলে জানা গেছে।

দিনাজপুর প্রেসক্লাবে উপস্থিত হলে সেখানে প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাসিম তালুকদারকে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer