প্রকাশিত: ২৮/১০/২০১৮ ৩:৫৫ পিএম
edf

ডেস্ক রিপোর্ট::

চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে কক্সবাজারের পথে রওনা হয়েছেন ফ্রান্সের দুই পর্যটক কিনডে ক্রোফোর্ড, পারফোর্ড ব্রাউন। রোববার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের করণে যানবাহন চলাচল বন্ধ থাকায় তারা এ সিদ্ধান্ত নেন।

চট্টগ্রামের শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় দুই পর্যটকের সঙ্গে প্রতিবেদকের কথা হয়। তারা জানান, ১০ দিনের ভ্রমণে তারা বাংলাদেশে এসেছেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে শ্রমিকদের কয়েকটি বাধা পেরিয়ে সিএনজি যোগে শাহ আমানত সেতু এলাকায় আসেন। তারা শ্রমিকদের কর্মবিরতির কথা জানতেন না। কিন্তু কোন যানবাহন না পাওয়ায় হেঁটে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নেন।

শ্রমিকদের ডাকা কর্মবিরতি কয় ঘন্টার প্রতিবেদকের কাছে জানতে চান ব্রাউন। ৪৮ ঘন্টার কর্মবিরতির কথা জানালে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, শ্রমিক আন্দোলনের কথা জানলে আমরা বাংলাদেশে ভ্রমণে আসতাম না।

তাদেরকে পুলিশের মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে সহযোগিতার আহবান জানালে তারা সবিনয়ে প্রত্যাখান করেন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী আকতার হোসেন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে না পারার কারণে দুই বিদেশী পর্যটকের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। যারা দেশের সম্মানকে ধুলোয় মিশিয়ে দেয়ার জন্য আন্দোলন করছে তাদের কোন দাবি মানা উচিত নয় সরকারের।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...