প্রকাশিত: ২৩/০৫/২০১৬ ১০:৫৪ পিএম

yabaউখিয়া নিউজ ডটকম::

গাজীপুরে ইয়াবাসহ ব্যবসায়ীকে আটকের পর তার পেট থেকে সাড়ে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুগালি গ্রামের আব্দুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৩০) ও হাছেন আলীর ছেলে নূরুল ইসলাম (২৫)।

গাজীপুর গোয়েন্দা পুলিশের এএসআই আলমগীর হোসেন জানান, এক হাজার পিস ইয়াবা বহনের গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাদের করা হয়। এসময় নূরুল ইসলামের (২৫) কাছ থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাকি ইয়াবার ব্যাপারে জিজ্ঞাসা করলে গ্রেফতারকৃত নূরুল ইসলাম (৩০) তার পেটে সাড়ে তিনশ পিছ ইয়াবা থাকার কথা স্বীকার করে। তারা গাজীপুর জেলার শ্রীপুরে এক নারী মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবাগুলো সরবরাহ করার কথা জানিয়েছে।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, চিকিৎসকের পরামর্শে ওষুধ খাইয়ে পায়খানা তরল করে আসামির পেটের ভিতর থেকে তিনশ পিস ইয়াবা বের করা হয়।

এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে অভিযুক্তদের জেল হাজতে পাঠানো হয়।

পাঠকের মতামত

 

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...