এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ৮:১২ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ড্রেজার মেশিন জব্দসহ এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের সহায়তায় পরিচালিত মোবাইল কোর্টে এসব ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে দেখা যায়, মোছার খোলা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে বনভূমি উজাড় করা হচ্ছে এবং ড্রেজার মেশিন ব্যবহার করে খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সাইফুল ইসলাম ভূট্টো (৪২) নামের এক ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও খনন কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানকালে সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ভূমি অফিস ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, মোছার খোলা বিট অফিস থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিস্তীর্ণ বনভূমি কেটে ফেলার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতির বিষয়টি নজরে আসে প্রশাসনের। এ ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দিতে বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থে এসব অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...