ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০১/২০২৩ ১:৩৫ পিএম

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে চার স্থানীয় কৃষককে ডাকাতরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৮ জানুয়ারি) ভোরে হ্নীলার লেচুয়া প্রাং পাহাড়ের পাদদেশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে অপহৃতদের স্বজনরা জানিয়েছেন।

জানা গেছে, অপহৃত চারজন হলেন লেচুয়া প্রাং এলাকার আব্দু সালাম, আব্দু রহমান, মুহিবুল্লাহ ও আব্দুল হাকিম। তারা সবাই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

অপহৃত আব্দু সালামের বড় ভাই মুন্সি রফিক জানান, পাহাড়ের পাদদেশে তাদের ক্ষেতি জমি আছে। যেখানে প্রায় প্রতিদিন পাহাড় থেকে হাতি নেমে ফসলের ক্ষেত নষ্ট করে ফেলে। তাই হাতি থেকে ক্ষেতের বাগান রক্ষায় শনিবার (৭ জানুয়ারি) রাতেই পাহাড়ে যায় চারজন। কিন্তু প্রতিদিনের মতো ভোরে ফিরে আসার কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত চারজনের কেউ বাড়ি ফিরেননি। তিনি পূর্ব অভিজ্ঞতা থেকে ধারণা করছেন, তার ভাইসহ চারজনকে অপহরণ করেছে ডাকাতরা।

আরও পড়ুন: খালে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, অপহরণের খবরটি শুনে তিনি পুলিশকে জানিয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...