প্রকাশিত: ২৩/০৫/২০২১ ৪:৪৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ই-পাসপোর্ট স্ট্যান্ডার্ড করতে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ সিল বাদ দেওয়া হয়েছে। তবে, বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে কোনোরকম কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে না।

রোববার (২৩ মে) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী রাইজিংবিডিকে মোবাইলে ফোনে বলেন, ‘ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ এ সংক্রান্ত পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না। আমাদের নতুন পাসপোর্টকে স্ট্যান্ডার্ড করার জন্য শুধু সিলটা বাদ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘একমাত্র বাংলাদেশের পাসপোর্টেই এরকম একটি সিল ছিল। বলা যায়, এ কারণে আমাদের পাসপোর্ট বিশ্বে ইউনিক ছিল। এখন ই-পাসপোর্ট পদ্ধতিতে শুধু এ পরিবর্তনটি আনা হয়েছে। এর অর্থ এই নয় যে, তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক হতে যাচ্ছে বা পরিবর্তন হতে যাচ্ছে। আমরা আগে যে অবস্থানে ছিলাম, সে অবস্থানেই আছি।’

উল্লেখ্য, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক। ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ঢাকা বরাবরই ফিলিস্তিনিকে সমর্থন দিয়ে যাচ্ছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ‌্যে সর্বশেষ সংঘাতের সময়েও বাংলাদেশ ফিলিস্তিনকে সমর্থন দেয়।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer