প্রকাশিত: ১৭/০৭/২০১৯ ৮:০৯ এএম , আপডেট: ১৭/০৭/২০১৯ ৮:১০ এএম

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে ভুয়া বাবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রোহিঙ্গা নারী ছেনুয়ারা বেগম (২১) ও আমির হোসেন (৬৫)। ছেনুয়ারা জামতলী রোহিঙ্গা শিবিরের কামাল উদ্দিনের মেয়ে। আর আমির হোসেন চকরিয়ার খুটাখালীর পূর্ব হাজীপাড়ার বাক্কুম এলাকার ফজল আলীর ছেলে।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নাঈম মাসুম জানান, আমির হোসেনের আসল মেয়ের নাম ফাতেমা খাতুন। ওই নামে ছেনুয়ারা বেগমকে ফাতেমার সব ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট করতে আনেন আমির। কিন্তু সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ছেনুয়ারা বেগম নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে দুইজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...