প্রকাশিত: ২৬/০১/২০২১ ৯:১৪ এএম

সরওয়ার আলম শাহীন :
উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত ইউনিয়ন পালংখালীর তেলখোলা-মোছারখোলা সড়কের নির্মাণ কাজে সংশ্লিষ্ট ঠিকাদার কাঁদা মাটির উপর দিয়ে চালিয়ে যাচ্ছে কার্পেটিং। অজ পাড়াগাঁয়ে ইঞ্জিনিয়ার বা সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারির না থাকার সুযোগ কাজে লাগাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান ইউনুস এন্টারপ্রাইজ । এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে এ সড়কের কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি। অথচ এলজিইডি অফিসের কর্মকর্তা বা সংশ্লিষ্ট দপ্তরের কেউ সড়কের তদারকিতে থাকার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। স্থানীয় জনগণের অভিযোগ কার্পেটিং বা রাস্তার কাজ করার সময় এলজিইডি অফিসের কোনো কর্মকর্তাকে দেখা যায় না। এই না থাকার সুযোগকে কাজে লাগাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস এন্টারপ্রাইজ। দীর্ঘদিন ধরে সড়ক নির্মাণে নির্মাণে অনিয়ম ও সর্বশেষ ময়লা র ওপর কার্পেটিং করেও পার পেয়ে যাচ্ছে ঠিকাদার।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,গফুর উদ্দিন চৌধুরী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে আমার ইউনিয়নে এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। তাই রাস্তার কাজে কোনো অনিয়ম হলে আমি কাজ বন্ধ করে দেব। ‌
এ ব্যাপারে বক্তব্য জানতে উখিয়া উপজেলা ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম অভিযোগ আমি এখনো পায়নি। আমি ওখানে যাই নাই। যাওয়ার পর দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer