প্রকাশিত: ৩০/০৩/২০১৭ ৮:২৪ এএম , আপডেট: ৩০/০৩/২০১৭ ৮:২৪ এএম

নিজস্ব প্রতিনিধি, উখিয়া::
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফারিরবীল আলিম মাদ্রাসার ৬ষ্ট শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার কারী এবং জে এস সি ও জে ডি সি পরিক্ষায় জি পি এ ৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ সকাল ১০ টার দিকে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফারিরবিল আলিম মাদ্রাসার হল রুমে পালংখালী ইয়ং পাওয়ার সোসাইটির উদ্যোগে পুরস্কার ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের ইউ.পি সদস্য মোজাফফর আহমদ সওদাগর, টেকনাফ পাইলট স্কুলের প্রধান শিক্ষক নুর হোসাইন,হামিদুল হক মোজাদ্দিদি, পালংখালী উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোক্তার আহমেদ এম.এ, ফারিরবিল মাদ্রাসার অধ্যক্ষ জমির উদ্দিন মাহমুদ, থাইংখালী মাদ্রাসার অধ্যক্ষ খাইরুল বশর, পালংখালী জামে মসজিদ এর খতিব মাওলানা আবুল কাসেম, ইউ.পি সদস্য রাশেদা বেগম , পালংখালী ইয়ং পাওয়ার সোসাইটির সভাপতি, বশির আলম, সহ সভাপতি সরওয়ার আলম ফয়সাল, সাধারণ সম্পাদক ওসমান গণি, অর্থ সম্পাদক হামিমুল ইসলাম, যুব নেতা রাশেল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারিরবিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ মন্জুর।অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার সিনিয়র শিক্ষক আকতার মাহমুদ।

পাঠকের মতামত

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ...

কৃষক-চালক থেকে মধ্যবিত্ত, কক্সবাজারে সংকটের চাপে জনজীবন

সারাদেশের ন্যায় কক্সবাজারেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, কৃষি উপকরণের সংকট এবং জ্বালানি নিয়ে ভোগান্তিতে চরম ...

মিয়ানমার-থাইল্যান্ড থেকে ভেসে আসছে প্লাস্টিক বর্জ্য, হুমকিতে সেন্টমার্টিন

পর্যটন মৌসুম শুরুর আগেই সেন্টমার্টিন দ্বীপের উপকূলে দেখা মিলছে প্রচুর পরিমাণে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও ...

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নকে বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন পরিষদ’ গঠনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ...