প্রকাশিত: ১৩/০৬/২০১৮ ২:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৬ এএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::
পানিতে তলিয়ে গেছে কক্সবাজার-টেকনাফ সড়কের বিভিন্ন পয়েন্ট। আর এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কক্সবাজার-টেকনাফ সরাসরি সড়ক যোগাযোগ। গত কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ী ঢলে মহাসড়ক তলিয়ে যাওয়ায় বুধবার সকাল ৭ টা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
কক্সবাজার বাস মিনিবাস গ্রুপের কর্মকর্তা আব্দুল কাইউম জুয়েল জানান, বুধবার ভোর থেকে বাঁকখালী নদীতে প্রবল বন্যা নামলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের চেইন্দা, বাংলাদেশ বেতারের কক্সবাজার কেন্দ্র গেইট, ও কাঁঠি রাস্তার মাথা পয়েন্টসহ কয়েকটি স্হানে প্রায় এক কিলোমিটার সড়ক প্রায় কোমর পানিতে তলিয়ে যায়। এ ছাড়াও থাইনখালীতে রাস্তার উপর পানি উঠেছে। এতে সকাল সাতটা থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা রয়েছে। এদিকে রাস্তা পানিতে নিমজ্জিত থাকায় উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়েছে। সকাল থেকে সাগরে আমাবস্যা তিথির প্রবল জোয়ার হওয়ায় বন্যার পানি নামতে পারছেনা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ঈদে ঘরমুখো শতশত যাত্রী গাড়ীতে আটকা পড়েছেন। মালবাহী ট্রাক আটকা পড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সররাহ করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ট্রাক ড্রাইভার হামিদ সিকদার জানান, চট্টগ্রাম থেকে লোড নিয়ে টেকনাফ যাওয়ার পথে চেইন্দায় এসে ভোর থেকে বসে থাকতে হয়েছে। বাস ড্রাইভার বাবুল বলেন, ভোরে টেকনাফ থেকে ট্টিপ নিয়ে কক্সবাজারের উদ্যেশ্যে ছেড়ে এসে থাইনখালী পৌঁছার পর দেখা যায় সড়কের উপর পানি। ফলে সামনে আর অগ্রসর হতে না পেরে যাত্রীদের নামিয়ে দিতে হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer