প্রকাশিত: ০৩/১২/২০১৮ ৯:২২ এএম , আপডেট: ০৩/১২/২০১৮ ১১:১১ এএম

জাগো নিউজ :কক্সবাজার-৪ আসনে (টেকনাফ-উখিয়া) ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার চৌধুরী ১৫ ভরি স্বর্ণের মালিক, যার মূল্য ৪৫ হাজার টাকা।

নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী ৬ আগস্ট থেকে ভরি প্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৪৭ হাজার ৪৭২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ১২৪ টাকা। যদি শাহীন আক্তারের স্বর্ণগুলো সনাতন পদ্ধতির হয় তবুও ভরিপ্রতি এর বাজারমূল্য হওয়ার কথা ২৭ হাজার টাকা।

হলফনামায় বদির স্ত্রী নিজেকে ‘বিএ পাস’ ও ‘ধান, চাল, ও লবণ মাঠ লাগিয়ত ব্যবসায়ী’ দাবি করেছেন। ব্যবসা থেকে বছরে সাড়ে ৩ লাখ টাকা আয় তার। হলফনামায় বদির স্ত্রীর ব্যাংক ব্যালেন্স মাত্র ১০ হাজার ও তার স্বামীর ব্যাংক জমা ৫০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়াও হলফনামায় শাহীন আক্তারের দুটি দোকানের মূল্য ২ লাখ টাকা, প্রায় সোয়া ৫ একর জমির দাম ১০ লাখ ৫৬ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

বদির স্ত্রীর হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, ঘরে ইলেকট্রনিক সামগ্রী বলতে শুধুমাত্র একটি ফ্রিজ ও একটি রঙিন টিভি রয়েছে। আর কিছুই নেই। এই দুটিই তাদের বিয়েতে উপহার পেয়েছেন।

এছাড়াও আসবাবপত্রের মধ্যে রয়েছে ডাইনিং টেবিল, সোফা, খাট, আলমিরা, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল, শোকেস, আলনা, মিটসেট। হলফনামায় এইসব কিছুর মূল্য মাত্র ৩০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...