ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/১১/২০২৩ ৮:৩১ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের হয়রানির অভিযোগে আব্দু রহিম নামে এক ভ্রাম্যমাণ ফটোগ্রাফারকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিভিন্ন অভিযোগে ফটোগ্রাফারদের ১২টি ক্যামেরা জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা।

তিনি বলেন, সমুদ্রসৈকতে আগত পর্যটকরা বিভিন্ন সময় ভ্রাম্যমাণ ফটোগ্রাফারের হয়রানির শিকার হন। ৫০টি ছবির জায়গায় ১শ ছবি তুলে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করে। অনেক সময় অতিরিক্ত টাকা না দিলে পর্যটকদের নানানভাবে জিম্মি করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে এক ফটোগ্রাফারকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে ১২টি ক্যামেরা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, সৈকতের সকল ফটোগ্রাফারদের সতর্ক করা হয়েছে। কোনো উপায়ে পর্যটক হয়রানি করা যাবে না। যেকোনো ধরনের পর্যটক হয়রানি রোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...