উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১২/২০২৩ ৫:২৫ পিএম

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথে ৪৫ পর্যটক নিয়ে বঙ্গোপসাগরের একটি ডুবোচরে আটকা পড়েছে এমভি গ্রীন লাইন-১ নামে একটি জাহাজ। রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপ এলাকায় জাহাজটি আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা।

জাহাজে থাকা পর্যটকরা জানান, যাত্রা শুরুর পর নাফ নদের শাহপরীর দ্বীপ এলাকায় ডুবোচরে আটকে গিয়ে থমকে যায় জাহাজটি। পরে জাহাজ থেকে সহযোগিতা চেয়ে কোস্ট গার্ডকে খবর দেওয়া হয়।

পর্যটক সোহেল রানা বলেন, সকালে দমদমিয়া জেটিঘাট দিয়ে জাহাজটি রওনা করলেও একটি জায়গায় গিয়ে জাহাজটি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যায়। জানানো হলো ডুবোচরে আটকে গেছে জাহাজ। এতে আমাদের যাত্রা থেমে যায়। অনেক চেষ্টা করলেও সব ব্যর্থ হয়ে কোস্ট গার্ডকে জানানো হয়। পরে কোস্ট গার্ড এসে আমাদের উদ্ধার করে সেন্ট মার্টিনে নিয়ে যায়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল কমান্ডার খন্দকার মুনিফ তৌকি জানান, ভাটার সময় হাওয়ায় জাহাজটি শাহপরীর দ্বীপের পাশাপাশি ডুবোচরে আটকে যায়। তারা অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। পরে আমাদের জানানো হলে আমরা আমাদের জাহাজ নিয়ে পর্যটকদের উদ্ধার করি। পর্যটকরা সুস্থ আছেন । তবে কিছু পর্যটক ভয় পেয়েছেন। তাদের সেন্ট মার্টিন নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer