প্রকাশিত: ১২/১১/২০১৯ ৫:১০ পিএম

হাফিজুল ইসলাম চৌধুরী :
মানবসেবায় অবিচল থাকা কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল দেশিবিদেশি পর্যটকদের জন্য এবার নিজের বাড়ি ‘ওসমান ভবন’ উন্মুক্ত করে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদ কমলের ব্যক্তিগত সচিব আবু বক্কর ছিদ্দিক।

জানতে চাইলে সাংসদ সাইমুম সরওয়ার কমল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে বলেন- পর্যটন মৌসুমে কক্সবাজার জেলায় বিপুল পর্যটকের ঢল নামে। এসময় অনেকে হোটল কক্ষ না পেয়ে বিড়ম্বনায় পড়েন। কক্সবাজারের পাশাপাশি রম্যভূমি রামুর দৃষ্টিনন্দন বৌদ্ধবিহার গুলো এখন পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কক্সবাজারে আগত পর্যটকেরা যেন কোন অসুবিধায় না পড়েন সেই জন্য রামুর মন্ডলপাড়াস্থ ওসমান ভবন উম্মুক্ত করে দেওয়া হয়েছে। কক্সবাজারে যারা হোটেল কক্ষ পাবে না তাঁরা সেখানে গিয়ে অনায়াসে বিনামূল্যে থাকতে পারবে। তাঁদের জন্য ফ্রি খাবারেরও ব্যবস্থা রয়েছে। নিয়োজিত থাকবে স্বেচ্ছাসেবক দল।

সরেজমিনে দেখা গেছে- কক্সবাজার শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরের রামুর ‘ওসমান ভবন’ আলিশান বাড়ির আদলে তৈরী। বাড়ির বিশাল আঙিনা ও গাড়ি পার্কিং-এর স্থান দেখে পর্যটকেরা এমনিতেই মুগ্ধ হবেন। ওই বাড়িতে একযোগে এক শ পর্যটক থাকতে পারবেন। করা যাবে বড় পার্টি উৎসবও। বাড়ির নিকটেই রামু উপজেলা পরিষদ ও রামু থানা। রয়েছে রামুর হাজার বছরের সম্প্রীতি। সুতরাং নিরাপত্তাবলয় নিয়ে প্রশ্ন থাকার কথা নয়।

রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া জানিয়েছেন- গতবছরও পর্যটন মৌসুমে সাংসদ কমলের আহবানে অনেক পর্যটক রামুর ওসমান ভবনে বিনামূল্যে রাত্রি যাপন করেছেন। নব দম্পতিরা থেকেছেন। গরীব পরিবার এই বাড়িকে ব্যবহার করেছেন কমিউনিটি সেন্টার হিসাবে। মূলত সাংসদ কমল বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীর আদর্শকে ধারণ করে মানবসেবায় প্রতিনিয়ত ব্রত থাকেন।

উল্লেখ্য, নেপালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার জনগণের জন্য চিকিৎসাসেবা, খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সময় দেশে বন্যা, ঘূর্ণিঝড় ও সিডর আক্রান্ত এলাকায় দুর্গতদের জন্য নিজ উদ্যোগে সাহায্যের হাত প্রসারিত করেছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...