ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১০/২০২৬ ১১:০০ পিএম , আপডেট: ১৮/১০/২০২৬ ১১:০০ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কক্সবাজার থেকে আব্দুল আজিজ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার মধ্যম ফারির বিল গ্রামের ফুরকানের ছেলে।

জগন্নাথপুর থানা পুলিশের এসআই মো. সাব্বির হোসেনের নেতৃত্বে এবং পিএসআই জিসান আহমদের সহযোগিতায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার সদর থানার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল আজিজ জগন্নাথপুর থানার মামলা নং ৭, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং ১৫৬-এর এজাহারনামীয় আসামি। তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলা করা হয়েছে।

গত ১৮ অক্টোবর বিকেলে তাঁকে সুনামগঞ্জের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

রাজনৈতিক পরিচয় ও অবস্থান নিয়ে প্রশ্ন

স্থানীয় সূত্রের দাবি, আব্দুল আজিজ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি পালংখালী থেকে পালিয়ে সিলেটের জগন্নাথপুরে আশ্রয় নিয়েছিলেন  ।

আত্মীয়ের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

আব্দুল আজিজের বিরুদ্ধে তাঁর ভাগ্নি কয়েক সন্তানের জননীকে মাদকজাতীয় দ্রব্য সেবন করিয়ে অজ্ঞান করে অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে। পরে সেই ছবি ও ভিডিও ভুক্তভোগীর আত্মীয়-স্বজনকে পাঠাতে থাকে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সামাজিকভাবে মান-সম্মান ক্ষুন্ন করছে বলে  ভুক্তভোগীর স্বামী জানিয়েছে।

 

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...