প্রকাশিত: ০১/০৭/২০২২ ১০:৪৬ পিএম


নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ৩৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে তাদেরকে সেলাঙ্গরের কুয়ালা সেপাং থেকে আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম স্টার অনলাইন।

মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) মেলাকা ও নেগরি সেম্বিলান অঞ্চলের পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক জানিয়েছেন, রাত ১টার সময় পরিচালিত অভিযানের সময় তার লোকজন চারজন ইন্দোনেশিয়ানকে আটক করেছে। এরা নৌকায় অভিবাসীদের পাচারের চেষ্টা করেছিল।

তিনি বলেন, ‘আমাদের রাডার ৩০ জুন রাত ১১টার দিকে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি সনাক্ত করে। এর পরে আমরা অভিযান শুরু করি। আমাদের একটি টহল নৌযান এই এলাকায় পাঠানো হয় এবং আমরা কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পাই।’

ক্যাপ্টেন ইস্কান্দার জানান, নৌকা থাকা ৪১ জনকে এরপর এমএমইএ জেটিতে নিয়ে এসে আটক করা হয়। এ ঘটনায় মানবপাচার বিরোধী এবং অভিবাসী (সংশোধন) আইনে মামলা করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন আছে। সুত্র: রাইজিংবিডি

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...