প্রকাশিত: ০৫/০৯/২০২০ ৪:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে অদ্য ৫ সেপ্টেম্বর। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় এই অভিযান চলমান। কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে কক্সবাজার শহরে বাজার সহ বিভিন্ন রেস্টুরেন্টে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ঝাউতলা এলাকার পউষী রেস্টুরেন্ট, রান্নাঘর রেস্টুরেন্ট, লাবনী পয়েন্ট এলাকার নওয়াব রেস্টুরেন্ট, কল্লোল রেস্টুরেন্ট সহ বিভিন্ন রেস্টুরেন্টে তদারকি করা হয়।
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে নিষিদ্ধ টেস্টিং সল্ট এর ব্যাবহাররের প্রমান মিলে। এবং করোনাকালীন জরুরী স্বাস্থ্যবিধি অনুসরন না করার অপরাধে ঝউতলা এলাকার পউষী রেস্টুরেন্টকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকি কালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, রান্নাঘরের মান উন্নয়ন, খাবারে কোন প্রকার নিষিদ্ধ পন্যের ব্যাবহার না করা, মূল্য বেশি না রাখা, এবং আগত অতিথিদের সাথে শোভন আচরন করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে ।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer