রিয়াজুল হাসান খোকন, বাহারছড়া, টেকনাফ
প্রকাশিত: ১৩/১১/২০২৪ ৪:৩৫ পিএম

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের কৃতী সন্তান জয়নাল আবেদীন
নেপালে অনুষ্ঠিত “সেমিনার অন দ্যা ফিউচার অব এডুকেশন ইন স্কাউটিং” ওয়ার্কশপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
জয়নাল শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা থেকে এ প্লাস পেয়ে দাখিল এবং চট্টগ্রাম কলেজ থেকে গোল্ডেন এ প্লাস ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২য় স্থান অধিকার করে ট্যালেন্টপুল বৃত্তিসহ উচ্চ মাধ্যমিক পাশ করেন। চট্টগ্রাম কলেজের চুড়ান্ত নির্বাচনী পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে ১ম স্থান অধিকার করায় “প্রিন্সিপাল’স অনার অ্যাওয়ার্ড” অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ৪র্থ বর্ষে অধ্যয়ন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপে সক্রিয় রয়েছেন এবং বর্তমানে রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের বন্যা মোকাবিলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ২০২৩ সালের বঙ্গবাজার অগ্নিনির্বাপণসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কার্যক্রমে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।
গত ০৪ অক্টোবর ২০২৪ উখিয়া-টেকনাফ থেকে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট)-এর ১৪তম সাধারণ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হয়ে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন।

তেরো থেকে সতেরো নভেম্বর নেপালের লালিতপুরে এশিয়া প্যাসিফিক রিজিওন (এপিআর) ও ওয়ার্লড অর্গানাইজেশন ওব স্কাউট মুভমেন্ট (ওজম) কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী এই ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউট থেকে নির্বাচিত আটজন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এ বিষয়ে জানতে চাইলে জয়নাল বলেন, “বিশ্বমঞ্চে দেশমাতৃকার প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা সত্যি সৌভাগ্যের। দেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাবো। দেশের সেবায় নিজেকে সঁপে দিতে চাই।”

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer