প্রকাশিত: ২৫/০৫/২০১৮ ৯:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

নেত্রকোনা জেলা থেকে  টেকনাফ হ্নীলা ইউনিয়নের দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে বলে খবর বেরিয়েছে। তারা হলো- হ্নীলা  মন্ডল পাড়ার মৌলভী দীল মোহাম্মদের বড় ছেলে ইসমাঈল এবং ওসমান।  তারা দুইজনই ইয়াবা কারবারে জড়িত বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৫ মে) বিকেলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৪ মে) দিবাগত রাতে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে মদনপুরের মনাং এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা ও এক সদস্য আহত ছাড়াও দুই মাদক বিক্রেতা নিহত হন। ঘটনাস্থল থেকে ৭০৫ গ্রাম হেরোইন, তিন হাজার পাঁচ পিস ইয়াবা ও দু’টি পাইপগান জব্দ করা হয় বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) জলিল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির ও কনস্টেবল ওয়াহিদ। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer