প্রকাশিত: ১৮/০১/২০১৭ ৮:২২ এএম

নূর হোসেনকে নিয়ে আলোচনা-সমালোচনা হলেই চলে আসে তার বান্ধবী সাবেক মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলার নামটি। ৭ খুনের ঘটনার পর দেশের মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছিল সুন্দরী এই রমণীকে নিয়ে নূর হোসেনের নানা প্রেম কাহিনী। যদিও নীলা বরাবরই দাবি করে এসেছেন, তার ইচ্ছা না থাকা সত্ত্বেও নূর হোসেন তাকে বিয়ে করেছিলেন এবং এক পর্যায়ে নূরকে ভালোও বেসেছিলেন নীলা।

মিডিয়ায় নীলাকে নিয়ে নানা কাহিনী আর রসাÍক ঘটনা প্রকাশের পর মিডিয়া থেকে বিমুখ হয়েছিলেন নীলা। মিডিয়া কর্মীদের ওপর অনেক ক্ষোভ নিয়েই তাদের এড়িয়ে চলতেন তিনি। ৭ খুনের রায়ের পর আবারও নীলা প্রসঙ্গ এসেছে।

রায়ের ব্যাপারে নীলার অভিব্যক্তি জানতে অনেক মিডিয়াই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করে। কারও কাছে বলেছেন, নিজের অভিমত আবার অনেককে দেখাও দেননি তিনি। যুগান্তরকে জানিয়েছেন, নৃশংস এই হত্যাযজ্ঞের সঙ্গে যারাই জড়িত তাদের সবারই যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অকপটে বললেন নীলা সেই পুরনো স্মৃতির কথা, যা তাকে তিক্ত অভিজ্ঞতাই বেশি দিয়েছে। নূর (নূর হোসেন) আমাকে মানসিক ও শারীরিকভাবে অনেক যন্ত্রণাই দিয়েছে। তবে সবাই যাকে ভয় পেত, সেই নূর হোসেনই আমাকে ভয় পেত। যতবারই তার অফিসে গিয়েছি টেবিলের ওপর থেকে লাইসেন্স করা পিস্তলটি সে ড্রয়ারে তালাবদ্ধ করে রাখত। আমার সামনে তা রাখত না। কারণ আমার ওপর করা অন্যায়ের কারণে সে মনে মনে ভীত ছিল। তবে আমিও তাকে ছাড়িনি। বাধ্য হয়ে আমিও তাকে অনেক অপমান করেছি।

নীলা বললেন, সেভেন মার্ডারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের সবারই যেন সর্বোচ্চ সাজা হয়। তা কামনা করেছি। কারণ সেভেন মার্ডারে শুধু সাতটি জীবনই নষ্ট হয়নি, নষ্ট হয়েছে সাতটি পরিবার। প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের সঙ্গে নিজের পরিচয় থাকার কথা উল্লেখ করে তিনি জানান, ২০১৫ সালের ২৮ এপ্রিল তাকে অপহরণ করতে চেয়েছিল কিছু দুর্বৃত্ত। তাদের প্রশাসনের লোক বলেই চিনতে পেরেছেন।

রাজনৈতিক নেতাদের বিষয়টি অবহিত করেছিলেন নীলা। আরও বললেন, নূর হোসেন আমার সঙ্গে কারও সখ্যই পছন্দ করত না। সিটি কর্পোরেশনের কোনো পুরুষ কাউন্সিলর আমার সঙ্গে হেসে কথা বললেও তার কাছে খবর চলে যেত।

মিডিয়ার ওপর তার ক্ষোভ ও কষ্ট আছে জানিয়ে নীলা বললেন, নূর ও আমাকে নিয়ে অনেক পত্রিকা অনেক কল্পকাহিনী লিখেছে। আমি একজন নারী, মায়ের, বোনের, স্ত্রীর জাতি। আমাকে ‘রক্ষিতা’ বলে আখ্যা দেয়ার আগে সেসব মিডিয়াকর্মীদের ভেবে দেখা উচিত ছিল তাদের ঘরেও নারী আছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...