প্রকাশিত: ০১/১২/২০২১ ৫:৫৫ পিএম

নির্বাচনী সহিংসতায় নিহত বিজিবির সদস্য রুবেল মিয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

বুধবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম হেলিকপ্টারযোগে বগুড়ার সোনাতলা নামেন।

পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বেইগুনী গ্রামে বিজিবি সদস্য রুবেল মিয়া বাড়িতে আসেন তিনি। সেখানে রুবেল মিয়ার কবর জিয়ারত করে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শেষে রুবেল মিয়ার স্ত্রী জেসমিন বেগম ও বাবা নজরুল ইসলামের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন।

এসময় মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, রুবেল নিহত হওয়ার ঘটনা মর্মান্তিক। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এর আগে ২০০৩ সালের ডিসেম্বরে বিজিবিতে যোগদান করেন রুবেল। নীলফামারী ৫৬ বিজিবির ল্যান্স নায়েক হিসাবে কর্মরত ছিলেন তিনি। ২৮ নভেম্বর নীলফামারীর গাড়ামারা ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে দুই চেয়ারম্যান প্রার্থীর হামলায় নিহত হন রুবেল মিয়া। পরদিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বেইগুনী গ্রামে তার দাফন সম্পন্ন করা হয় ।

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer