প্রকাশিত: ০৭/০৮/২০১৯ ১০:০২ এএম

পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে কক্সবাজারের কুতুবদিয়া থেকে পালিয়ে যাওয়া দুই তরুণীকে চট্টগ্রামের ভিন্ন ভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ আগষ্ট) একজনকে চট্টগ্রাম পাঁচলাইশ থানা ও অন্যজনকে পটিয়া থানা থেকে তাদের উদ্ধার করার কথা নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার এসআই জয়নাল আবেদীন।

থানা সূত্রে জানা যায়, পরিবারের নির্যাতন সহ্য করতে না পেরে বন্দর নগরী চট্টগ্রামে পালিয়ে গিয়েছিল কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার গোলাম কুদ্দুছের মেয়ে সালমা আক্তার (১৫) ও তার চাচাতো বোন গোলাম রশিদের মেয়ে এস্তফা বেগম (১৩)।

পালিয়ে যাওয়ার বিষয়টিকে অপহরণ দেখিয়ে একই এলাকার ফয়সাল রহমান রনি ও সাহাব মিয়া নামের দুই যুবককে অভিযুক্ত করে ৫ জুলাই কুতুবদিয়া থানা একটি সাধারণ ডায়েরী করে তরুনীর পিতা আবদুল কুদ্দুস। সাধারণ ডায়েরী নং-১৬৮।

সেই সাথে এস্তফার পিতা গোলাম রশিদ বাদী হয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাত ট্রাইবুনালে আরেকটি মামলা দায়ের করেন। এ ঘটনায় গত ৮ জুলাই ফয়সাল ও সাহাব মিয়াকে আটক করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেন কুতুবদিয়া থানা পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, উদ্ধারকৃত দুই তরুনী পরিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে গিয়েছিল বলে স্বীকার করেছে। প্রতিবেশিদের ফাঁসাতে অপহরণ নাটক করে থানায় মামলা এবং তরুনীদেরকে বিক্রি করে দিয়েছে এমন গুজবও রটিয়েছে রটিয়েছে তাদের পরিবার।

৫ আগস্ট পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে সালমাকে পটিয়ার ১নং ওয়ার্ডের সিকু মাঝির ভাড়া বাসা থেকে এবং এস্তেফাকে চট্টগ্রাম ষোল শহর ষ্টেশন কলোনী থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...