প্রকাশিত: ০৭/১০/২০১৮ ৮:০৭ এএম

স্টাফ রিপোর্টার,
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে এটা এখনও ঠিক হয়নি। নির্বাচন ডিসেম্বররে হবে এটা আমরা বলিনি। যারা বলেছেন সেটা তাদের কথা। উনারা উনাদের হিসেব মতো বলেছেন।
আজ শনিবার বিকেলে সুনামগঞ্জে উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কে এম নুরুল হুদা বলেন, যারা ইভিএম নিয়ে বিরোধিতা করছে, তাদেরকে ইভিএমের ব্যবহার দেখতে বলছি। তাহলে তারা আর ইভিএম নিয়ে বিরোধিতা করবে না।
এক প্রশ্নের জবাবে নির্বাচনে ইভিএমের ব্যবহার করতে হলে আরপিও সংশোধন করতে হবে জানিয়ে সিইসি বলেন, সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ৬৪ জেলায় ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না। সীমিত আকারে ব্যবহার হবে। ইভিএমের ব্যবহার সম্পর্কে মানুষকে জানানে ৬৪ জেলায় উন্নয়ন মেলায় সেটি প্রদর্শন করা হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানান সিইসি কে এম নুরুল হুদা।
প্রধান নির্বাচন কমিশনার শনিবার বিকেলে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় আসেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...