প্রকাশিত: ০৫/১১/২০১৮ ৪:০২ পিএম

ডেইলি-বাংলাদেশ ডটকম::
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো পক্ষ যেন রোহিঙ্গাদের ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, তার জন্য প্রশাসনকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
তিনি বলেন, দুই দেশের চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো কথা বলা হচ্ছে। এসব রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত গিয়ে যেন তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে, তার জন্য আন্তর্জাতিকভাবে সজাগ দৃষ্টি এবং চাপ অব্যাহত রাখতে হবে।

সোমবার দুপুরে কক্সবাজারের ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কাজী রিয়াজুল হক।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এক সফরে কক্সবাজার এসেছেন। সকালে তিনি আবাসিক হোটেলে আন্তর্জাতিক একটি সংস্থা আয়োজিত কর্মশালায় অংশ নেন। এরপর কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। পরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

এ সময় তিনি সাংবাদিকদের আরো বলেন, নির্বাচন আসলে নির্যাতন শুরু হয়। এতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হয়। নির্বাচনী সহিংসতা এদেশে কোনোভাবেই কাম্য নয়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে কমিশন।

এ সময় রিয়াজুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক ও বৌদ্ধ ধর্মী নেতা প্রজ্ঞানন্দ ভিক্ষু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট রণজিত দাশসহ সাতক্ষীরা, গাইবান্ধা ও কক্সবাজারের বিভিন্ন সম্প্রদায়ের নেতারা।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...