ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৬/২০২৩ ১:০০ পিএম

জাতীয় সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন ছোট সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‘সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে বাতিল হয়ে যায়’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সে প্রতিশ্রুতি পূরণ করবে।’

এ সময় জামায়াত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ করতে পারি না।’

মার্কিন ভিসানীতির কারণে বাংলাদেশ অপমানিত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নেই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer