প্রকাশিত: ০৫/০৫/২০২২ ১১:৪০ এএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ মে) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা এই তথ্য জানায়।

র‌্যাব জানায়, সাম্প্রতিক নিউ মার্কেটে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত একজন এবং সংঘর্ষের সূত্রপাতকারী ২ জনসহ ৩ জনকে শরীয়তপুর ও কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৭ এপ্রিল রাতে এই ঘটনায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল কথা কাটাকাটির জেরে রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। ওই ঘটনায় তখন দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পরদিন সকাল ১০টার পর থেকে শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ী-শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...