প্রকাশিত: ০৪/০৬/২০১৮ ৩:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১২ এএম

ঢাকা: কথিত ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, নারায়ণগঞ্জে র‌্যাব সদস্যদের ফাঁসির অর্ডার পর্যন্ত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের বড় অফিসারও কী বাদ গেছে? টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক গুলিতে নিহত হওয়ার ঘটনায় তদন্ত হচ্ছে। এখানে যদি কেউ জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না।

রোববার (০৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ-৭ এর এ চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান ওবায়দুল কাদের।

সম্প্রতি দেশজুড়ে শুরু হওয়া মাদকবিরোধী অভিযান চলাকালে টেকনাফে র‌্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হন। এরপর থেকেই এ বিষয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।

সংবাদ সম্মেলন করে বন্দুকযুদ্ধের দিন স্ত্রী ও মেয়ের সঙ্গে কাউন্সিলর একরামুলের কথোপকথনের অডিও দেওয়া হয়। এরপর এ হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সব ক্ষেত্রেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে কয়েকজন মন্ত্রী এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও বলেছেন, কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনার অডিও রেকর্ড সরকারের হাতে এসেছে। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করা হবে।

একই দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, একরাম কে? জবাব চাই। একরাম আমাদের যুবলীগের সভাপতি। আমাদের লোক আমরা মেরে ফেলছি কি! একরামের ব্যাপারটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমিও বলেছি।

‘যদি তদন্তে প্রমাণিত হয় একরাম নির্দোষ। তাহলে তাকে দোষী হিসেবে যারা সাব্যস্ত করেছে তারাই দোষী হিসেবে শাস্তি পাবেন। কাউকে ছাড় দেওয়া হবে না।’

অপর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একরাম হত্যায় তদন্ত চলছে, জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। আপনারা প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন। তিনি (প্রধানমন্ত্রী) যখন বলেছেন, তিনি যা কিছু ধরেন শেষ না হওয়া পর্যন্ত ছাড়েন না।

‘এমনকি বদি কিংবা বিএনপির কাউকেও ছাড় দেওয়া হবে না। আমরা জেনেছি বিএনপির মধ্যেও বড় বড় ইয়াবা ব্যবসায়ী রয়েছে।’

মাদক বিরোধী অভিযান নিয়ে বুদ্ধিজীবীদের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, সমালোচনা করার অধিকার সবার আছে। তবে মাদক বিরোধী অভিযান সর্বাত্মক রূপ নিয়েছে। সুনামির মতো ছড়িয়ে পড়েছে মাদক। তরুণদের রক্ষা করতেই এই অভিযান। দেশের মানুষ অভিযানে খুশি।

পাঠকের মতামত

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
Single Page Footer