প্রকাশিত: ২৬/০৭/২০১৯ ৫:৪৩ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফনদের তীরে নৌকা থেকে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টর্গাড সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার ভোরে টেকনাফের দমদমিয়া সংলগ্ন জালিয়ার-দ্বীপ নামক এলাকা থেকে ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়।

কোস্টর্গাড টেকনাফ স্টেশন কমান্ডার লে. মোহাম্মদ সোহেল রানা জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফনদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকছে- এমন সংবাদের ভিত্তিতে তিনিসহ কোস্টগার্ডের একটি দল নাফনদীর জালিয়া-দ্বীপ এলাকায় অভিযানে যান। এ সময় কোস্টগার্ড সদস্যদের দেখে নৌকাটি নাফনদে ডুবিয়ে দিয়ে কয়েকজন লোক পালিয়ে যায়। পরে নৌকাটি পানি থেকে তুলে তল্লাশি চালিয়ে ৬ বস্তা ইয়াবা পাওয়া যায়। গণনা করে দেখা যায়, বস্তাগুলোতে ৭ লাখ পিস ইয়াবা রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...