প্রকাশিত: ২৯/০৬/২০১৭ ১:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
টেকনাফে নাফনদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া বাকি দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সকাল পৌনে এগারটার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোদারচর এলাকার নাফনদীর মোহনা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই শিশু হলো- টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৬), আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক আয়ুব (৮)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মাঈন উদ্দিন জানান, লাশ দুটি ভেসে আসলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

এর আগে বুধবার এ ঘটনায় নিখোঁজ টেকনাফ পৌরসভার ইসলাবাদের ছব্বির আহমেদ ওরফে মনু মিয়ার ছেলে মো. আমিনের লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ঈদের পরের দিন মঙ্গলবার বিকেলে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় নাফ নদীর নতুন জেটির কাছে বিকেলে নৌকা ডুবে নিখোঁজ হয় তিন শিশু। এসময় ১৪ জনকে উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer