ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০২/২০২৫ ৩:৪৫ পিএম

নাগরিক সেবা পেতে চরম ভোগান্তিতে কক্সবাজার পৌরবাসী। জনপ্রতিনিধি না থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। আছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। রোহিঙ্গাদের ভোটার হয়ে যাওয়ার শঙ্কাও। প্রতিবাদে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন। দায়িত্বে থাকা প্রশাসক বলছেন, রোহিঙ্গা চিহ্নিত করা, ভোটার তালিকা হালনাগাদ করাসহ কিছু জটিলতার কারণে সেবা পেতে ভোগান্তি হচ্ছে।
সৈকত-পাহাড় বেষ্টিত পর্যটন শহর কক্সবাজার পৌরসভার জনসংখ্যা পাঁচ লাখেরও বেশি। কলাতলির বড়ছড়া থেকে সমুদ্র সৈকতের হোটেল-মোটেল জোন হয়ে নাজিরারটেক সমিতি পাড়া হয়ে সদর উপজেলা পরিষদ পর্যন্ত ১২টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা।

নারীসহ নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন ১৭ জন। রাষ্ট্রের পট পরিবর্তনে সরকারের নির্দেশে বাতিল করা হয় মেয়র ও কাউন্সিলরদের। নিয়োগ করা হয় প্রশাসক ও কিছু কর্মকর্তা কর্মচারী। নাগরিক সেবা নিয়ে তাদের বিরুদ্ধে আছে নানা অভিযোগ। এর মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ। এতে পৌর ভবনে সকাল থেকে রাত পর্যন্ত হাজারও মানুষের ভিড়। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ তাদের। ভুক্তভোগীরা বলছেন, দায়িত্ব প্রাপ্তরা যথাযথ অফিস করছেন না। একেকজনকে একাধিক ওর্য়াডের দায়িত্ব দেয়ায় কাজের চাপে রোহিঙ্গারাও সনদ পেয়ে ভোটার হওয়ার সুয়োগ পেতে পারে বলে শঙ্কা তাদের।

কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম জানান, ১৭ জন নির্বাচিত জন প্রতিনিধি এলাকার মানুষকে চিনতেন, জানতেন। তারা না থাকায় রোহিঙ্গা যাচাই-বাছাই কঠিন হয়ে পড়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ কক্সবাজারের নাগরিক ভোগান্তির কথা স্বীকার করেছেন।

কক্সবাজার পৌরসভার সেবা ভোগান্তিমুক্ত করার দাবি স্থানীয়দের।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer