প্রকাশিত: ০৬/০২/২০১৭ ৯:০৩ এএম
ফাইল ছবি

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::
নানা ঘটনার পর নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় শান্তি ফেরাতে প্রাণান্ত চেষ্টা করছে দু’দেশের সীমান্ত রক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিবি-বিজিপি)। এর অংশ হিসেবে গতকাল রোববার যৌথ টহল ও কয়েকটি পিলার পরির্দশন করেছেন দু’দেশের সীমান্ত রক্ষীরা। তারা যৌথ শান্তি মহড়ায় অংশ নেন দু’দেশের ১৫ জন করে সদস্য নিয়ে। এ সময় ঊভয় দেশের প্রতিনিধিরা পতাকা বৈঠকেও বসেন এ পয়েন্টে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল ১১টা থেকে দেড় টার মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা আশারতলী সীমান্তের ৪৫ ও ৪৬ পিলার পরিদর্শন এবং এলাকায় যৌথ টহল দল দেয়া হয়। পাশাপাশি ফ্ল্যাগ মিটিং-এ বসেন তারা। টহল প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের ৫০ বিজিবি’র আশারতলী ক্যাম্প কমান্ডার মো. মনুয়ার মুন্সি। আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মেজর সিথি অং। বার বার সমস্যা সৃষ্টিকারী এ পয়েন্টের ৪৫ ও ৪৬ সীমান্ত পিলার দু’টির অবস্থান সরেজমিন দেখেন এ যৌথবাহিনী। পিলারের অক্ষত অবস্থান দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে ৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম মন্‌জুর ছিদ্দিকী জানান, আসলে সীমান্তে শান্তি বজায় রাখতে কিছু নিয়ম নীতি পালন করা প্রত্যেক দেশের নৈতিক দায়িত্ব। এর ধারাবাহিকতায় গতকাল ৫ জানুয়ারি দিনব্যাপী যৌথ টহল ও ফ্ল্যাগ মিটিং হয়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer