প্রকাশিত: ২৯/০১/২০১৭ ৮:৫৪ পিএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি  :: নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুমে ভাসমান অবস্থায় মরাইয়া (২৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ২৯ জানুয়ারী বিকাল ৩টার দিকে নদীতে ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দিলে ফাত্রাঝিরি এলাকার ভালুকিয়া থিমছড়ি বড়খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার অংতাই অংয়ের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বার বাবুল কান্তি চাকমা ও গ্রাম পুলিশ প্রধান ছৈয়দ আলম জানান- গত বুধবার সকালে পাহাড়ে ঝাড়– আনতে গিয়ে নিখোজ হয় মরাইয়া নামে ওই যুবক। এর পর থেকে তাঁর স্বজনরা বিভিন্ন স্থানে খুজাখুজি করে আসছিল।

সর্বশেষ রবিবার বিকালে জনৈক এখলাস মিয়া নামে এক ব্যাক্তি খালে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সন্ধ্যায় ঘুমধুম পুলিশ লাশের সুরুতহাল সংগ্রহ করে মরাইয়ার লাশ উদ্ধার করে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই এরশাদ উল্লাহ জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ব্যাক্তির গায়ের কোন আঘাতের চিহ্ন নাই বলে জানান তিনি। লাশটি ৩/৪দিন আগের হওয়ায় গায়ের চামরায় পচন ধরেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...