প্রকাশিত: ১৯/১০/২০১৬ ৯:১২ পিএম

dsc_0041শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়িতে ৬৪ জেলার তাল বীজ বপন উদ্বোধন কর্মসূচী শুরু হয়েছে। বুধবার ১৯ অক্টোবর সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি কৃষি বিভাগের উদ্যেগে আনুষ্ঠানিক ভাবে বীজ বপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান- তাল গবেষণা ইন্সটিউট গড়ে তোলার লক্ষ্যে তাল বীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সড়কের দুই পাশে তাল গাছ থাকলে সড়কের মাটি ক্ষয় হয়না এবং পানি সংরক্ষণ করে। বপনকৃত এসব তাল বীজ যথাযথ ভাবে গড়ে তোলার জন্য কৃষি বিভাগ সব ধরনের কাজ অব্যাহত রাখবে বলে তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মো: ইমরান, নারী নেত্রী ওজিফা খাতুন রুবি, প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণ পদক প্রাপ্ত রাজশাহী বিভাগের তানোরের কৃষক নুর মোহাম্মদ বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দীন, বহুমুখী কৃষি ফার্মের পরিচালক রহিম উল্লাহ, মোজাফ্ফর আহামদ।

এছাড়াও অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, হাফিজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিমুল কান্তি বড়–য়া, সাইফুল ইসলাম, মুহিবুল ইসলাম, দেবাশীষ ভট্টাচার্য, সেলিনা আক্তার কাজল উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer