প্রকাশিত: ০৬/০৬/২০১৮ ৯:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৭ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :
মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। মঙ্গলবার (৫ জুন) বিকেল নাইক্ষ্যংছড়ি সদর ও আশপাশে এই অভিযান চলে। বিশেষ অভিযানে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) জায়েদ নুরের নেতৃত্বে অভিযানে অংশগ্রহন করেন নাইক্ষ্যংছড়ি থানা সেকেন্ড অফিসার মোঃ জাফর ইকবাল, এস,আই মোঃ মোশারফ হোসাইন ভুইয়া, এ এস আই, আব্দুল্লাহ আল মামুন, এ এস আই মোঃ জাহেদ, এ এস আই রাজিব সিং ও মহিলা পুলিশসহ ৩০/৩৫ জন সদস্য।
জানা গেছে, মাদকের ব্যবহার শূন্যের কোটায় আনতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা। শুরুতে নাইক্ষ্যংছড়ি সদর, বিছামারা, ব্যবসায়ী পাড়া, মসজিদ ঘোনা, চাকঢালা ও আশারতলী এলাকায় অভিযান চালানো হয়।
মাদকের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শক (তদন্ত) জায়েদ নুর জানান, সরকারের মাদক বিরোধী অভিযান সফল করতে তার সাথে তাল মিলিয়ে কাজ করছে নাইক্ষ্যংছড়ি থানা। সকল ধরনের মাদক দ্রব্যের ব্যবহার শূন্যের কোটায় আনা হবে। এলাকা মাদক মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

পাঠকের মতামত

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer