প্রকাশিত: ০৪/১১/২০১৮ ৭:৫৬ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান (বহিস্কৃত) তোফাইল আহমদ ও উপজেলা জামায়াতের আমির রফিক আহমদসহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে শনিবার (৩ নভেম্বর) এই মামলাটি রুজু করেন। মামলায় অন্য আসামিরা হলেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল আবছার, জামায়াত নেতা ওমর ফারুক ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সদস্য- দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর। মামলায় ২০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মো.জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার সমস্ত সরকারী কার্যালয়ে নাশকতার পরিকল্পনা ও সাধারণ মানুষের মাঝে সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে- আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

এদিকে মামলাটিকে ‘গায়েবি’ বলে দাবি করেছেন মামলার আসামি ও তাঁদের স্বজনেরা। মামলার আসামি মাহমুদুল হক বাহাদুর জানিয়েছেন, তিনি দীর্ঘ ছয় বছর ধরে একটি মেডিসিন কোম্পানিতে চাকুরি করছেন। পাশাপাশি জাতীয় দৈনিক সংগ্রামের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হিসাবে কর্মরত। আবার নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবেরও সদস্য। তিনি ২০১০ সালে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করেন মাহমুদুল হক বাহাদুর। তিনি বলেছেন সরকারবিরোধী কর্মকান্ড পরিচালনার অভিযোগটিও সত্য নয়।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...