ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১১/২০২২ ৮:০১ এএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে সোনালী (৬৫) নামে বাংলাদেশি বয়োজ্যেষ্ঠ নারী আহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত এলাকায় ৪৭ নম্বর পিলার সংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত পিলার ৪৬ ও ৪৭ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে গরু নিয়ে আসার সময় মাইন বিস্ফোরণ হলে পা ও শরীরে মারাত্মত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘সোমনার বিকেল ৩টার দিকে জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। বর্তমানে সে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছে।’

কয়েকমাস ধরে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই পথে মিয়ানমারের গরু নিয়ে আসছে কয়েকটি চক্র।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...