ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ১০:১৮ এএম , আপডেট: ০৫/০৬/২০২৪ ১০:১৮ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ অনুষ্টিত হবে।

৫ জুন বুধবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশন এর উপপরিচালক শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক
পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে জানাযায়,
৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ

আগামী ১১ জুন মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটরিয়াম হল রুমে শপথ অনুষ্ঠিত হবে।
এতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে নব-নির্বাচিত তোফায়েল আহমেদ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ কামাল উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা শপথ নেবেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য,
চট্টগ্রাম বিভাগীয় কমিশনের চিঠিতে অনুযায়ী শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ির নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে ১১ জুন বেলা ১২টা ৩০ মিনিটে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), আইস ফ্যাক্টোরি রোড,চট্টগ্রাম অডিটোরিয়াম হল রুমে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া শপথ গ্রহণের আগের দিন অর্থাৎ ১০ জুনের মধ্যে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের সর্বশেষ স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ-সংবলিত হলফনামা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় প্রেরণ নিশ্চিত করতে হবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer