ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ৯:৪৮ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৬ জন মিয়ানমারের নাগরিককে পুশব্যাক করেছে ১১ বিজিবি।

২৩ জুন রোববার বিকেলে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫০/২ এস সংলগ্ন সীমান্তের বাহিরমাঠ নামক স্থান দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে তারা।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রথমে তাদের আটক করা হয় পরবর্তীতে ১১ বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আনুমানিক ৫ টা ৪০ মিনিটের দিকে সীমান্তের একই এলাকা দিয়ে তাদেরকে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয় বলে সূত্র নিশ্চিত করে।
এ বিষয়ে জানতে ১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: সাহল আহমদ নোবেলকে মুঠোফোনে কল করে ও ক্ষুদে বার্তা দিয়ে জানতে চাইলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য জানা যায়নি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...