ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ৮:৫৮ এএম

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন হত্যা মামলার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয় (২৫),শাহ আলম ফকির (৩০),রিফাত ওরফে বাবু ফকির (২২),তুষার (২৫) ও মেহেদী (২০) সব আসামির বাড়ি পলাশের ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা (ফকিরবাড়ী) গ্রামে।

শনিবার পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম সহ পুলিশের একটি টিম শুক্রবার (১৪ আগস্ট) রাত ৩ টায় কক্সবাজার জেলার মহেশখালীর ঠাকুরপাড়া এলাকার হোটেল গ্রীন প্যালেস নামে একটি আবাসিক হোটেল থেকে এজাহারভুক্ত হত্যা মামলার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়সহ মোট ৫ জনকে সিপিএসসি নরসিংদী, র‍্যাব-১১ এর সহায়তায় গ্রেফতার করেন ।

গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলেও জানান পুলিশ । মামলার বাকি আসামীদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

উল্লেখ, গত ( ২ আগস্ট) রাতে পলাশের ডাঙ্গা ইউনিয়নে হাসানহাটা (ফকিরবাড়ী) এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামি সাফাদি মির্জা বিজয় সহ তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আল মাসুম ও তার সঙ্গী জয়নাল মাস্টার, মামুন আহম্মেদ, আমজাদ, কাউছার, মামুন, আকাশ, রুবেল ও ইমরানের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলি বর্ষণ করে।

এতে ইব্রাহিম আল মাসুম (৩৩) গুলিবিদ্ধ হন ও অন্যান্যরা গুরুতর আহত হয়। পরে আহত ইব্রাহিম আল মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে (পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল) ভর্তি করা হলে ৯ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় (১০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মাসুম মারা যায়।

এ ঘটনায় পলাশ থানায় নিহত মাসুমের শ্যালক হাসান মো. মহসিন বাদী হয়ে (গত ৪ আগস্ট) ৩৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer