প্রকাশিত: ০৬/০৬/২০২০ ৫:৫০ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেও তৈরি হয়েছে নমুনা জট। ফলে নমুনা সংগ্রহের অনেকদিন পর মিলছে ফলাফল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন- কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২ হাজার নমুনা জমা আছে। তাই জেলার অনেকে নমুনা পরীক্ষা দিয়েও রিপোর্ট পেতে সময় লাগছে।

আর দ্রুত রিপোর্ট পেতে করণীয় কি সেটাও জানা নেই এই স্বাস্থ্য কর্মকর্তার। তিনি জানান, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বর্তমানে প্রায় ২ হাজারের বেশি নমুনা পরীক্ষার জন্য জমা আছে। ল্যাবে আগে দৈনিক ৭০/৮০ টি নমুনা পরীক্ষা করা হলেও বর্তমানে প্রায় তিনশোর কাছাকাছি নমুনা পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হয়। তারপরও ২ হাজার নমুনা জমা পড়ে আছে।

সেজন্য রিপোর্ট পেতে সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় লাগছে। এতে আমাদের করণীয় কিছুই নেই। মূলত সংক্রমণ বেড়ে যাওয়াতে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

সিভিল সার্জন জানান- কক্সবাজার জেলার পার্শ্ববর্তী জেলা বান্দরবান, চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া উপজেলার নমুনা এখানে পরীক্ষা করা হচ্ছে। এটাও সরকারি নির্দেশনা। এখানে আমাদের কোন হাত নেই।

প্রসঙ্গত-গত ৪ ও ৫ জুন নানা কারনে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ ছিল।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...