প্রকাশিত: ১৭/০৬/২০১৯ ৯:৫৮ এএম

ডেস্ক রিপোর্ট::
স্থানীয়দের আন্দোলনের মুখে রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে চাকরির মেলার আয়োজনের কয়েকদফা দিন ধার্য্য করেও পিছিয়ে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। কখন হবে এই মেলা বা আদৌ হবে কিনা তা জানেনা কেউই। এনজিও চাকরির মেলা নিয়ে প্রশাসনের ধোঁয়াশায় হতাশ স্থানীয়রা।
এনজিওতে চাকরির দাবীতে আন্দোলন করা স্থানীয়রা প্রতিশ্রুতি অনুযায়ী, চাকরির জন্য মেলা দ্রুত আয়োজন করার আহবান জানান।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওর চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবিতে অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া’র সভাপতি শরীফ আজাদের সভাপতিত্বে ও সমাধাণ সম্পাদক তৌসিফ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ আলোচনা সভা রোববার বিকাল ৫ টায় কোটবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনকারীদের নেতৃত্বদানকারী যুবনেতা ও যমুনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী।
এ সময় বক্তারা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও’র চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। এ আন্দোলনের প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসক চাকরির মেলা আয়োজন করার কথা বলে আমাদেরকে একাধিবার আশস্থ করেছেন। কিন্তু আজ পর্যন্ত চাকরির মেলার আয়োজন না করায় আমরা হতাশ। মাননীয় জেলা প্রশাসকের পক্ষে দুই দফা তারিখ নির্ধারনের পর ঘূূর্ণিঝড়ের কারণে স্থানীয়দের জন্য চাকরির মেলা পেছানো হয়। গত ৪ মে তারিখ স্থগিত হওয়া চাকরির মেলা নিয়ে প্রশাসন এখনোও নিরব। চাকরির মেলা নিয়ে প্রশাসনের এই আচরণে মেলার আয়োজন নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এতে হতাশ হয়ে পড়েছে স্থানীয় শত শত চাকরীর প্রত্যাশী।
আন্দোলনকারী নেতারা বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে রোহিঙ্গা শিবিরে কর্মরত এনজিওতে স্থানীয়দের চাকরির অগ্রাধিকার দেয়ার নির্দেশনার পরও স্থানীয়রা তাদের অধিকার পাচ্ছেনা। এমন পরিস্থিতিতে আবারও স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দিচ্ছে। সভায় স্থানীয়দের চাকরির অগ্রাধিকার নিশ্চিত করতে দ্রুত চাকরির মেলা আয়োজনের দাবি জানান তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মনজুর আলম শাহীন, তারেক হাসান, মুফিদুল আলম, হেলাল উদ্দিন, যোবায়েত হোসেন, রফিক আজাদ, আশিকুর রহমান, রফিক উদ্দিন, মোঃ আরমান, সোহেল রানা, আরমান জাহেদ, খোরশেদ আলম, রাসেল মাহমুদ, রিয়াদ, জাহাঙ্গীর আলম, সাহাব উদ্দিন, দিদার প্রমুখ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer