প্রকাশিত: ০৮/০৪/২০১৭ ৯:০০ এএম

নিউজ ডেস্ক::
ধর্ষণের শিকার নারী ইউপি সদস্যকে ঘরে তুলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তার স্বামী। ইতিমধ্যে তিনি তালাকের প্রস্তুতিও সেরে ফেলেছেন।

স্বামীর অভিযোগ, চেয়ারম্যান ও ইউপি সদস্য দ্বারা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তার ব্যক্তিগত ইমেজ ক্ষুন্ন হয়েছে। পুরো এলাকায় রটে গেছে তার স্ত্রী একজন ধর্ষিতা। এ কারণে তিনি তাকে তালাক দেবেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ওই নারী সদস্যকে পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তির পর তার স্বামী তালাকের ঘোষণা দেন।

স্বামী বলেন, ‘আমি আমার স্ত্রীকে একটিবারের জন্যও ওসিসিতি দেখতে যাইনি।’

এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে শনিবার ইউনিয়ন পরিষদ এলাকার শিক্ষার্থী ও সুধী সমাজের ব্যানারে চন্ডিপুর পাকা রাস্তায় এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে স্থানীয়রা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদের লাইব্রেরির কক্ষে এক নারী ইউপি সদস্যকে ধর্ষণের সময় চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জান্নাতকে আটক করে এলাকাবাসী।

এরপর ঘটনাস্থলে পুলিশ গেলে এলাকাবাসী ধর্ষক চেয়ারম্যান এবং ধর্ষণে সহায়তার অভিযোগে ইউপি সদস্য আলাউদ্দিনকে পুলিশের হাতে সোপর্দ করে।

নির্যাতিত ওই নারী ইউপি সদস্য পুলিশকে জানিয়েছেন, ইউপি সদস্য আলাউদ্দিন তাকে চেয়ারম্যানের সঙ্গে জরুরি কথা আছে বলে লাইব্রেরির কক্ষে নিয়ে যায়। কথামত ওই কক্ষে প্রবেশ করলে দরজা-জানালা বন্ধ করে প্রথমে কু-প্রস্তাব দেয় আলাউদ্দিন। এক পর্যায়ে প্রকল্প পাইয়ে দেয়ার নামে তাকে ধর্ষণ করা হয়।

বাঘা থানার ওসি আলী মাহামুদ জানান, বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনসহ ধর্ষণের আলামত সংগ্রহ করে নারী সদস্যকে রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

এদিকে শুক্রবার সকালে আটক ইউপি সদস্য ও চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer