প্রকাশিত: ০৭/০৩/২০১৭ ১১:৪২ এএম

পঞ্চগড় প্রতিনিধি : ‘দ্যা গ্রেট বাংলাদেশ রান-রান ফর হেলদি বাংলাদেশ’ স্লোগান নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা পাড়ি দিয়েছেন সামসুজ্জামান আরাফাত নামের এক যুবক। এই সুবাদে প্রথম বাংলাদেশী হিসেবে তিনি পাড়ি দিয়েছেন ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার (টেকনাফ থেকে তেতুলিয়ার বাংলাবান্ধা) পথ।
সোমবার (৬ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটে সর্বশেষ পঞ্চগড়ের অমরখানা এলাকা থেকে দৌড়ানো শুরু করে ৩৫ কিলোমিটার পাড়ি দিয়ে সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাবান্ধা জিরো পয়েন্ট পৌঁছান আরাফাত।
এর আগে তিনি চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি টেকনাফের নোয়াপাড়া পরিবেশ টাওয়ার থেকে এ দৌড় শুরু করেছিলেন।
তেঁতুলিয়া উপজেলা সদর পার হয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদে পৌঁছালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনসহ এলাকার স্থানীয় যুবকরাও তাকে উৎসাহ দেওয়ার জন্য তার সাথে জিরো পয়েন্ট পর্যন্ত দৌড়ান।
পরে জিরো পয়েন্টে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং জিরো পয়েন্টের একটি স্মারক উপহার তার হাতে তুলে দেওয়া হয়।
দৌড় শেষ করে উচ্ছসিত আরাফাত সুস্থ বাংলাদেশ গড়ার জন্য সকলকে প্রতিদিন কিছুটা সময় দৌড়ানোর আহ্বান জানান। এদিকে, দৌড়ে যমুনাসেতু পার হওয়ার অনুমতি না পাওয়ায় সাঁতরে নদী পাড়ি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তার এই দৌড় মহাযজ্ঞে পৃষ্ঠপোষকতা করেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং সহযোগিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, সামসুজ্জামান আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে কর্মরত আছেন। গত বছর তিনি ভারতের মেঘালয়ে চেরাপুঞ্জি মেরাথনে অংশ গ্রহণ করেছিলেন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...